Admission
২০২৬-১১-০১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) নিবন্ধিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট (DCINCI)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নিম্নোক্ত কোর্সসমূহে ভর্তি চলছে:
- ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক): ৪ বছর মেয়াদী (বিজ্ঞান বিভাগ, ন্যূনতম মোট জিপিএ ৭.০০)
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: ৩ বছর মেয়াদী (যেকোনো বিভাগ, ন্যূনতম মোট জিপিএ ৬.০০)
- পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং: ২ বছর মেয়াদী (ডিপ্লোমা ইন নার্সিং পাস ও বিএনএমসি রেজিস্টার্ড)
প্রয়োজনীয় কাগজপত্র: এসএসসি ও এইচএসসি মূল সনদ ও নম্বরপত্র, বিএনএমসি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফল কপি, ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদ।
ভর্তি অফিস: ২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭। হেল্পলাইন: ০১৪০৯-৯৬৭৫৭৬, ০১৪০৯-৯৬৭৫৭৫, ০১৯৪৩-৫৩৩৯৫৬।