হোম / ক্যাম্পাস ও হোস্টেল
শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস

ক্যাম্পাস, লাইব্রেরি, ২০০ আসনের ছাত্রী হোস্টেল ও ইউনিফর্ম

শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, সমৃদ্ধ লাইব্রেরি, ২৪ ঘণ্টা নিরাপত্তাবেষ্টিত নিজস্ব ৫ তলা ছাত্রী হোস্টেল এবং সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ।

DCINCI Female Hostel & Study Room
নিরাপদ আবাসন ব্যবস্থা

নিজস্ব ৫ তলা ভবনে ২০০ আসনের আবাসিক ছাত্রী হোস্টেল

ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট-এর ছাত্রী হোস্টেলটি নিজস্ব ক্যাম্পাসে ৫ তলা বিশিষ্ট সুপরিসর ভবন — যেখানে ২০০ জন ছাত্রীর নিরাপদ আবাসিক ব্যবস্থা রয়েছে। হোস্টেলে ছাত্রীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য নিজস্ব ডাইনিং, নিরিবিলি রিডিং রুম ও নামাজের স্থানসহ পর্যাপ্ত সুবিধা রয়েছে। অভিজ্ঞ হোস্টেল সুপার হোস্টেলটি ২৪ ঘণ্টা নিজস্ব তত্ত্বাবধানে সিসিটিভি ও প্রহরী সিকিউরিটি ব্যবস্থার আওতায় রাখেন।

জ্ঞানচর্চা ও রেফারেন্স ভান্ডার

সমৃদ্ধ নার্সিং ও মেডিকেল লাইব্রেরি

আন্তর্জাতিক মেডিকেল ও নার্সিং পাবলিকেশনস সমৃদ্ধ আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরিতে বিএসসি, ডিপ্লোমা ও পোস্ট বেসিক বিএসসি কারিকুলামের পর্যাপ্ত সংখ্যক মূল পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা জার্নাল ও ম্যাগাজিন রয়েছে। শিক্ষার্থীরা নিরিবিলি স্টাডি ক্যারেলে বসে অধ্যয়নের পাশাপাশি কার্ডের মাধ্যমে বই বাসায়/হোস্টেলে ইস্যু করতে পারে।

DCINCI Library
DCINCI Prescribed Uniform

নির্ধারিত নার্সিং পোশাক (Uniform Code)

ক্লাস চলাকালীন, ল্যাবরেটরি অনুশীলন এবং ৫০০ শয্যার হাসপাতালে ক্লিনিক্যাল ডিউটির সময়ে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃক নির্ধারিত পরিপাটি ইউনিফর্ম, ক্যাপ/হিজাব, নেমপ্লেট ও আইডি কার্ড পরিধান করা বাধ্যতামূলক।

DCINCI Lecture Gallery

শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি ও সহশিক্ষা কার্যক্রম

মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ১০০-১২০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, ছেলে-মেয়েদের আলাদা কমনরুম, ইনডোর খেলাধুলা, বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযাপনের সুব্যবস্থা রয়েছে।

কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!