হোম / কোর্স সমূহ / ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অনুমোদিত

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি

৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স • ৬ মাস ক্লিনিক্যাল ইন্টার্নশিপ

৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স অনুমোদিত আসন: ৬০

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা — যেকোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩ বছর মেয়াদী সরকারি অনুমোদিত নার্সিং ও মিডওয়াইফারি কোর্স। দ্রুততম সময়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে রেজিস্টার্ড নার্স হিসেবে সম্মানজনক কর্মসংস্থান এবং পরবর্তীতে ২ বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি করার সুযোগ।

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি

ভর্তির শিক্ষাগত যোগ্যতা ও নিয়মাবলী

  • যেকোনো বিভাগ (Any Group): যেকোনো শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান, মানবিক অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
  • ন্যূনতম জিপিএ (GPA): এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৬.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ২.৫০-এর কম গ্রহণযোগ্য হবে না।
  • বিএনএমসি ভর্তি পরীক্ষা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক গৃহীত ১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব নম্বর অর্জন করতে হবে।
  • মহিলা ও পুরুষ উভয় শিক্ষার্থী সরকারি নীতিমালা অনুযায়ী আবেদন করতে পারবেন।

বর্ষভিত্তিক পাঠ্যক্রম ও বিষয়সমূহ (BNMC / DU)

পর্যায় ১

১ম বর্ষ ডিপ্লোমা নার্সিং

  • এনাটমি ও ফিজিওলজি
  • মাইক্রোবায়োলজি
  • ফান্ডামেন্টাল অব নার্সিং
  • নিউট্রিশন ও ডায়েটেটিক্স
  • সাইকোলজি ও সোশিওলজি
  • কমিউনিকেটিভ ইংলিশ ও কম্পিউটার
পর্যায় ২

২য় বর্ষ ডিপ্লোমা নার্সিং

  • মেডিকেল ও সার্জিক্যাল নার্সিং-১ ও ২
  • ফার্মাকোলজি
  • পেডিয়াট্রিক (শিশু স্বাস্থ্য) নার্সিং
  • কমিউনিটি হেলথ নার্সিং
  • অর্থোপেডিক ও মানসিক স্বাস্থ্য নার্সিং
পর্যায় ৩

৩য় বর্ষ ও ৬ মাসের ইন্টার্নশিপ

  • মিডওয়াইফারি ও প্রসূতি সেবা (গর্ভাবস্থা, প্রসব ও নবজাতক যত্ন)
  • নার্সিং অ্যাডমিনিস্ট্রেশন ও ওয়ার্ড ম্যানেজমেন্ট
  • নার্সিং রিসার্চ পরিচিতি
  • ৫০০ শয্যার DCIMCH হাসপাতালে ক্লিনিক্যাল ইন্টার্নশিপ

ক্যারিয়ার ও উচ্চশিক্ষার সুযোগ

বিএনএমসি লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে আবেদন, আমাদের সংযুক্ত ৫০০ শয্যার DCIMCH হাসপাতালে ফলাফলের ভিত্তিতে সরাসরি চাকুরী, এনজিও/মাতৃসদন ক্লিনিকে মিডওয়াইফারি সেবা এবং পরবর্তীতে ২ বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং সম্পন্ন করে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ।

টিউশন ফি ও বৃত্তি সুবিধা:

সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের সাধ্যের মধ্যে সেমিস্টার ভিত্তিক টিউশন ফি এবং মেধা ও অসচ্ছল কোটায় বৃত্তির সুবিধা।

ভর্তি চলছে

এই কোর্সে ভর্তির আবেদন করুন

অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাথে সাথে ট্র্যাকিং স্লিপ সংগ্রহ করুন অথবা সরাসরি আমাদের শ্যামলী ক্যাম্পাসে যোগাযোগ করুন।

এই কোর্সে আবেদন করুন
+৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৬
+৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৫
info@dcinci.com
কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!