হোম / কোর্স সমূহ / বিএসসি ইন নার্সিং (বেসিক)
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বিএনএমসি নিবন্ধিত

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক বিএসসি ইন নার্সিং)

৪ বছর মেয়াদী স্নাতক কোর্স • ৬ মাস বাধ্যতামূলক ক্লিনিক্যাল ইন্টার্নশিপ

৪ বছর মেয়াদী স্নাতক কোর্স অনুমোদিত আসন: ৫০

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অনুমোদিত ৪ বছর মেয়াদী স্নাতক নার্সিং ডিগ্রি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য দেশে সরকারি ২য় শ্রেণির গেজেটেড নার্সিং কর্মকর্তা এবং বিদেশে (USA NCLEX-RN, UK NMC, Canada, Australia, Middle East) উচ্চ বেতনে ক্যারিয়ার গড়ার শ্রেষ্ঠ কোর্স।

ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক বিএসসি ইন নার্সিং)

ভর্তির শিক্ষাগত যোগ্যতা ও নিয়মাবলী

  • প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • বিজ্ঞান বিভাগ (Science Group): সরকার অনুমোদিত যেকোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ উত্তীর্ণ হতে হবে (বিএনএমসি নির্ধারিত সর্বশেষ দুই শিক্ষাবর্ষের মধ্যে)।
  • ন্যূনতম জিপিএ (GPA): এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ ৭.০০ থাকতে হবে। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।
  • জীববিজ্ঞান শর্ত: উভয় পরীক্ষায় বা এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে (Biology) ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • বিএনএমসি ভর্তি পরীক্ষা: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ১০০ নম্বরের MCQ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ বা তদূর্ধ্ব নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বর্ষভিত্তিক পাঠ্যক্রম ও বিষয়সমূহ (BNMC / DU)

পর্যায় ১

১ম বর্ষ বিএসসি নার্সিং

  • এনাটমি ও ফিজিওলজি
  • মাইক্রোবায়োলজি ও প্যাথলজি
  • ফান্ডামেন্টাল অব নার্সিং
  • বিহেভিয়ারাল সায়েন্স
  • বেসিক ইংলিশ ও কমিউনিকেশন
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
পর্যায় ২

২য় বর্ষ বিএসসি নার্সিং

  • মেডিকেল ও সার্জিক্যাল নার্সিং-১
  • ফার্মাকোলজি ইন নার্সিং
  • নিউট্রিশন ও ডায়েটেটিক্স
  • হেলথ অ্যাসেসমেন্ট
  • অর্থোপেডিক ও ট্রমা নার্সিং
পর্যায় ৩

৩য় বর্ষ বিএসসি নার্সিং

  • পেডিয়াট্রিক (শিশু) নার্সিং
  • মেন্টাল হেলথ ও সাইকিয়াট্রিক নার্সিং
  • মেডিকেল ও সার্জিক্যাল নার্সিং-২ (ICU/CCU)
  • কমিউনিটি হেলথ নার্সিং
  • নার্সিং ইথিকস ও প্রফেশনালিজম
পর্যায় ৪

৪র্থ বর্ষ ও ৬ মাসের ইন্টার্নশিপ

  • মিডওয়াইফারি ও অবস্টেট্রিক্যাল নার্সিং
  • নার্সিং লিডারশিপ ও ম্যানেজমেন্ট
  • নার্সিং রিসার্চ ও বায়োস্ট্যাটিস্টিকস
  • ৫০০ শয্যার DCIMCH হাসপাতালে ৬ মাসের পূর্ণকালীন ইন্টার্নশিপ

ক্যারিয়ার ও উচ্চশিক্ষার সুযোগ

কোর্স ও বিএনএমসি লাইসেন্সিং পরীক্ষা উত্তীর্ণের পর রেজিস্টার্ড নার্স (RN) হিসেবে সরকারি হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা, ১০ম গ্রেড) পদে নিয়োগ, ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী, নার্সিং কলেজের প্রভাষক/ইন্সট্রাক্টর, এমএসসি/পিএইচডি উচ্চশিক্ষা এবং IELTS/OET ও NCLEX-RN মাধ্যমে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনের ক্যারিয়ার।

টিউশন ফি ও বৃত্তি সুবিধা:

সরকারি নীতিমালা অনুযায়ী সাশ্রয়ী টিউশন ফি ও সহজ কিস্তিতে পরিশোধের সুবিধা। মেধাবী ও দরিদ্র কোটায় বিশেষ বৃত্তির ব্যবস্থা রয়েছে।

ভর্তি চলছে

এই কোর্সে ভর্তির আবেদন করুন

অনলাইনে আবেদন ফরম পূরণ করে সাথে সাথে ট্র্যাকিং স্লিপ সংগ্রহ করুন অথবা সরাসরি আমাদের শ্যামলী ক্যাম্পাসে যোগাযোগ করুন।

এই কোর্সে আবেদন করুন
+৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৬
+৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৫
info@dcinci.com
কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!