মোঃ মোতাজ্জেরুল ইসলাম
মোঃ মোতাজ্জেরুল ইসলাম
“দক্ষ চিকিৎসকের পাশাপাশি মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন রেজিস্টার্ড নার্স তৈরি করাই আমাদের অঙ্গীকার।”
সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষ চিকিৎসকের পাশাপাশি প্রয়োজন আধুনিক জ্ঞানসম্পন্ন, মানবিক ও পেশাদার নার্স। ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল (DCIMCH) প্রতিষ্ঠার ধারাবাহিকতায় শ্যামলীর প্রাণকেন্দ্রে আমরা প্রতিষ্ঠা করেছি 'ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট (DCINCI)'।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) নিবন্ধিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমাদের এই প্রতিষ্ঠানে রয়েছে ৮টি অত্যাধুনিক বিষয়ভিত্তিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, ২০০ আসনের নিরাপদ ছাত্রী হোস্টেল এবং সংযুক্ত ৫০০ শয্যাবিশিষ্ট নিজস্ব টার্শিয়ারি হাসপাতালে সরাসরি ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুব্যবস্থা।
সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের জন্য আমাদের ৫০০ শয্যার হাসপাতালে মেধার ভিত্তিতে সরাসরি চাকুরীর সুযোগসহ দেশ-বিদেশে উজ্জ্বল ক্যারিয়ার গড়ার পথ উন্মুক্ত। আমি ভর্তিচ্ছু শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের আমাদের ক্যাম্পাস পরিদর্শনের আন্তরিক আমন্ত্রণ জানাই।
প্রফেসর মিসেস রাশিদা বেগম, আরএন, এমএসএন
প্রফেসর মিসেস রাশিদা বেগম, আরএন, এমএসএন
“নার্সিং কেবল একটি পেশা নয় — এটি বিজ্ঞান, দক্ষতা এবং মানবসেবার এক মহৎ সমন্বয়।”
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউটে আপনাদের স্বাগতম। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কারিকুলাম অনুসরণ করে আমরা ৪ বছর মেয়াদী বেসিক বিএসসি ইন নার্সিং, ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ২ বছর মেয়াদী পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং কোর্স পরিচালনা করছি।
আমাদের প্রতিটি শিক্ষার্থী প্রথম বর্ষ থেকেই ফান্ডামেন্টাল নার্সিং, এনাটমি, ফিজিওলজি, মিডওয়াইফারি ও নিউট্রিশন ল্যাবে হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি ৫০০ শয্যার ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অভিজ্ঞ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর ও বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ওয়ার্ড, আইসিইউ, ওটি ও লেবার রুমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। নিয়মিত উপস্থিতি, সেমিস্টার ফলাফল অভিভাবকদের অবহিতকরণ এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ আমাদের শিক্ষার্থীদের শতভাগ সাফল্যের মূল ভিত্তি।
মিসেস নাজমা আক্তার, আরএন, বিএসসি ইন নার্সিং, এমপিএইচ
মিসেস নাজমা আক্তার, আরএন, বিএসসি ইন নার্সিং, এমপিএইচ
“নিয়মিত ল্যাব অনুশীলন, ক্লিনিক্যাল শৃঙ্খলা ও নিবিড় তত্ত্বাবধানই দক্ষ নার্স গড়ে তোলে।”
ডিসিআইএনসিআই-তে শিক্ষার্থীদের তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক দক্ষতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। প্রতিটি ব্যাচের জন্য নির্ধারিত গাইড টিচার রয়েছেন, যারা শিক্ষার্থীদের পড়াশোনা, লগবুক, হোস্টেল জীবন এবং পরীক্ষার প্রস্তুতির সার্বিক তত্ত্বাবধান করেন।