হোম / ভর্তি তথ্য / মেধাবৃত্তি ও চাকুরীর সুবিধা
বৃত্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ ক্যারিয়ার

মেধাবৃত্তি ও ৫০০ শয্যার হাসপাতালে চাকুরীর সুবিধা

মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি এবং প্রশিক্ষণ শেষে নিজস্ব ৫০০ শয্যার হাসপাতালে চাকুরীর সুবর্ণ সুযোগ।

DCINCI Scholarship
শিক্ষাবৃত্তি ও আর্থিক সহায়তা

মেধাভিত্তিক বৃত্তি ও অসচ্ছল কোটার সুযোগ

অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর নার্স হওয়ার স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউটে রয়েছে বিশেষ বৃত্তি নীতিমালা:

  • মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের সরকারি নীতিমালা মোতাবেক মেধাবী ও অসচ্ছল কোটায় বৃত্তি প্রদানসহ অধ্যয়নের সুযোগ।
  • প্রতি সেমিস্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় / বিএনএমসি চূড়ান্ত পরীক্ষায় মেধাক্রমানুসারে বিশেষ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার।
  • এককালীন চাপমুক্ত সহজ সেমিস্টার কিস্তিতে টিউশন ফি পরিশোধের সুবিধা।
প্রশিক্ষণ শেষে কর্মসংস্থান

৫০০ শয্যার DCIMCH হাসপাতালে চাকুরীর নিশ্চয়তা ও দেশ-বিদেশে ক্যারিয়ার

কোর্স ও প্রশিক্ষণ শেষে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে (DCIMCH) ফলাফলের ভিত্তিতে সরাসরি রেজিস্টার্ড স্টাফ নার্স হিসেবে চাকুরীর সুবিধা প্রদান করা হয়। এছাড়া আমাদের গ্র্যাজুয়েটদের জন্য খোলা রয়েছে বিস্তৃত কর্মক্ষেত্র:

সরকারি ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা

বিপিএসসি (BPSC) পরীক্ষার মাধ্যমে সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড, ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা) পদে নিয়োগ।

বিদেশে উচ্চ বেতনে RN ক্যারিয়ার

বিএসসি ও ডিপ্লোমা রেজিস্টার্ড নার্সদের জন্য যুক্তরাষ্ট্র (NCLEX-RN), যুক্তরাজ্য (NMC), কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও মধ্যপ্রাচ্যে (Prometric) সম্মানজনক ক্যারিয়ার।

অনলাইন ভর্তি আবেদন
DCINCI Job Benefit
কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!