মেধাভিত্তিক বৃত্তি ও অসচ্ছল কোটার সুযোগ
অর্থের অভাবে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর নার্স হওয়ার স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউটে রয়েছে বিশেষ বৃত্তি নীতিমালা:
- মেধাবী ও দরিদ্র ছাত্র-ছাত্রীদের সরকারি নীতিমালা মোতাবেক মেধাবী ও অসচ্ছল কোটায় বৃত্তি প্রদানসহ অধ্যয়নের সুযোগ।
- প্রতি সেমিস্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় / বিএনএমসি চূড়ান্ত পরীক্ষায় মেধাক্রমানুসারে বিশেষ মেধাবৃত্তি ও সম্মাননা পুরস্কার।
- এককালীন চাপমুক্ত সহজ সেমিস্টার কিস্তিতে টিউশন ফি পরিশোধের সুবিধা।
৫০০ শয্যার DCIMCH হাসপাতালে চাকুরীর নিশ্চয়তা ও দেশ-বিদেশে ক্যারিয়ার
কোর্স ও প্রশিক্ষণ শেষে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে (DCIMCH) ফলাফলের ভিত্তিতে সরাসরি রেজিস্টার্ড স্টাফ নার্স হিসেবে চাকুরীর সুবিধা প্রদান করা হয়। এছাড়া আমাদের গ্র্যাজুয়েটদের জন্য খোলা রয়েছে বিস্তৃত কর্মক্ষেত্র:
সরকারি ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা
বিপিএসসি (BPSC) পরীক্ষার মাধ্যমে সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড, ২য় শ্রেণির গেজেটেড কর্মকর্তা) পদে নিয়োগ।
বিদেশে উচ্চ বেতনে RN ক্যারিয়ার
বিএসসি ও ডিপ্লোমা রেজিস্টার্ড নার্সদের জন্য যুক্তরাষ্ট্র (NCLEX-RN), যুক্তরাজ্য (NMC), কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও মধ্যপ্রাচ্যে (Prometric) সম্মানজনক ক্যারিয়ার।