নিজস্ব ৫ তলা ভবনে ২০০ আসনের আবাসিক ছাত্রী হোস্টেল
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট-এর ছাত্রী হোস্টেলটি নিজস্ব ক্যাম্পাসে ৫ তলা বিশিষ্ট সুপরিসর ভবন — যেখানে ২০০ জন ছাত্রীর নিরাপদ আবাসিক ব্যবস্থা রয়েছে। হোস্টেলে ছাত্রীদের স্বাস্থ্যসম্মত খাবারের জন্য নিজস্ব ডাইনিং, নিরিবিলি রিডিং রুম ও নামাজের স্থানসহ পর্যাপ্ত সুবিধা রয়েছে। অভিজ্ঞ হোস্টেল সুপার হোস্টেলটি ২৪ ঘণ্টা নিজস্ব তত্ত্বাবধানে সিসিটিভি ও প্রহরী সিকিউরিটি ব্যবস্থার আওতায় রাখেন।
সমৃদ্ধ নার্সিং ও মেডিকেল লাইব্রেরি
আন্তর্জাতিক মেডিকেল ও নার্সিং পাবলিকেশনস সমৃদ্ধ আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরিতে বিএসসি, ডিপ্লোমা ও পোস্ট বেসিক বিএসসি কারিকুলামের পর্যাপ্ত সংখ্যক মূল পাঠ্যবই, রেফারেন্স বই, গবেষণা জার্নাল ও ম্যাগাজিন রয়েছে। শিক্ষার্থীরা নিরিবিলি স্টাডি ক্যারেলে বসে অধ্যয়নের পাশাপাশি কার্ডের মাধ্যমে বই বাসায়/হোস্টেলে ইস্যু করতে পারে।
নির্ধারিত নার্সিং পোশাক (Uniform Code)
ক্লাস চলাকালীন, ল্যাবরেটরি অনুশীলন এবং ৫০০ শয্যার হাসপাতালে ক্লিনিক্যাল ডিউটির সময়ে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ কর্তৃক নির্ধারিত পরিপাটি ইউনিফর্ম, ক্যাপ/হিজাব, নেমপ্লেট ও আইডি কার্ড পরিধান করা বাধ্যতামূলক।
শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি ও সহশিক্ষা কার্যক্রম
মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ১০০-১২০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, ছেলে-মেয়েদের আলাদা কমনরুম, ইনডোর খেলাধুলা, বার্ষিক শিক্ষা সফর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবস উদযাপনের সুব্যবস্থা রয়েছে।