হোম / নোটিশ বোর্ড / ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, …
Admission • ২০২৬-১১-০১

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এন্ড মিডওয়াইফারি এবং পোস্ট বেসিক বিএসসি কোর্সে ভর্তি চলছে

বিএনএমসি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ (ন্যূনতম ৪০ নম্বর প্রাপ্ত) শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউটে সরাসরি অথবা অনলাইনে ভর্তির আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

Admission ২০২৬-১১-০১

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) নিবন্ধিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট (DCINCI)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নিম্নোক্ত কোর্সসমূহে ভর্তি চলছে:

  • ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক): ৪ বছর মেয়াদী (বিজ্ঞান বিভাগ, ন্যূনতম মোট জিপিএ ৭.০০)
  • ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি: ৩ বছর মেয়াদী (যেকোনো বিভাগ, ন্যূনতম মোট জিপিএ ৬.০০)
  • পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং: ২ বছর মেয়াদী (ডিপ্লোমা ইন নার্সিং পাস ও বিএনএমসি রেজিস্টার্ড)

প্রয়োজনীয় কাগজপত্র: এসএসসি ও এইচএসসি মূল সনদ ও নম্বরপত্র, বিএনএমসি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফল কপি, ৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ ও নাগরিকত্ব সনদ।

ভর্তি অফিস: ২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭। হেল্পলাইন: ০১৪০৯-৯৬৭৫৭৬, ০১৪০৯-৯৬৭৫৭৫, ০১৯৪৩-৫৩৩৯৫৬।

কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!