অফিসিয়াল প্রসপেক্টাস (২০২৫-২০২৬) — প্রিন্ট বা "Save as PDF" করে সংরক্ষণ করতে পারেন।
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট
Dhaka Central International Nursing College & Institute (DCINCI)
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত • বিএনএমসি নিবন্ধিত • ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত
শিক্ষাবর্ষ: ২০২৫-২০২৬
২/১ রিং রোড, শ্যামলী, ঢাকা-১২০৭
+৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৬, +৮৮০ ১৪০৯-৯৬৭৫৭৫ | info@dcinci.com
মোঃ মোতাজ্জেরুল ইসলাম
প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, গভর্নিং বডি — ডিসিআইএনসিআই, ডিসিআইএমসি ও ডিসিআইএমসিএইচ
“দক্ষ চিকিৎসকের পাশাপাশি মানবিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন রেজিস্টার্ড নার্স তৈরি করাই আমাদের অঙ্গীকার।”
প্রফেসর মিসেস রাশিদা বেগম, আরএন, এমএসএন
অধ্যক্ষ ও সদস্য সচিব, গভর্নিং বডি — ডিসিআইএনসিআই
“নার্সিং কেবল একটি পেশা নয় — এটি বিজ্ঞান, দক্ষতা এবং মানবসেবার এক মহৎ সমন্বয়।”
১. অনুমোদিত নার্সিং কোর্স ও ভর্তি যোগ্যতা
| কোর্সের নাম | মেয়াদ ও ইন্টার্নশিপ | অধিভুক্তি | আসন | ন্যূনতম যোগ্যতা |
|---|---|---|---|---|
| ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং (বেসিক বিএসসি ইন নার্সিং) | ৪ বছর মেয়াদী স্নাতক কোর্স ৬ মাস বাধ্যতামূলক ক্লিনিক্যাল ইন্টার্নশিপ |
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বিএনএমসি নিবন্ধিত | ৫০ | বিজ্ঞান বিভাগ • মোট GPA ৭.০০ (প্রতিটিতে ৩.০০, জীববিজ্ঞান ৩.০০) + বিএনএমসি ৪০+ |
| ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি | ৩ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স ৬ মাস ক্লিনিক্যাল ইন্টার্নশিপ |
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) অনুমোদিত | ৬০ | যেকোনো বিভাগ • মোট GPA ৬.০০ (প্রতিটিতে ২.৫০) + বিএনএমসি ৪০+ |
| পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং (২ বছর মেয়াদী) | ২ বছর মেয়াদী স্নাতক কোর্স উন্নত ক্লিনিক্যাল ও লিডারশিপ প্র্যাকটিকাম |
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও বিএনএমসি নিবন্ধিত | ৪০ | ডিপ্লোমা ইন নার্সিং পাস + বিএনএমসি RN রেজিস্ট্রেশন |
২. ৮টি বিষয়ভিত্তিক আধুনিক ল্যাবরেটরি
- ফান্ডামেন্টাল নার্সিং ল্যাব (ক্লিনিক্যাল স্কিল ল্যাব)
- মিডওয়াইফারি ও এমসিএইচ (MCH) ল্যাব (মাতৃ ও নবজাতক স্বাস্থ্য)
- এনাটমি ল্যাব ও মিউজিয়াম (বেসিক মেডিকেল সায়েন্স)
- ফিজিওলজি ও হিস্টোলজি ল্যাব (বেসিক মেডিকেল সায়েন্স)
- মাইক্রোবায়োলজি ও প্যাথলজি ল্যাব (ডায়াগনস্টিক ও সংক্রমণ নিয়ন্ত্রণ)
- নিউট্রিশন ও ডায়েটেটিক্স ল্যাব (রোগীর পথ্য ও পুষ্টি বিজ্ঞান)
- বায়োকেমিস্ট্রি ল্যাব (বেসিক মেডিকেল সায়েন্স)
- কম্পিউটার ও ডিজিটাল হেলথ ল্যাব (তথ্যপ্রযুক্তি ও নার্সিং রিসার্চ)
৩. বিশেষ সুবিধাসমূহ ও ক্যারিয়ার নিশ্চয়তা
- ৫০০ শয্যার হাসপাতালে চাকুরীর নিশ্চয়তা: কোর্স শেষে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটালে ফলাফলের ভিত্তিতে সরাসরি চাকুরীর সুবর্ণ সুযোগ।
- অভিজ্ঞ নার্সিং ও মেডিকেল অধ্যাপক মণ্ডলী: প্রিন্সিপাল, নার্সিং ইন্সট্রাক্টর এবং মেডিকেল কলেজের এনাটমি, ফিজিওলজি ও মাইক্রোবায়োলজির অধ্যাপকগণ ক্লাস পরিচালনা করেন।
- ৮টি অত্যাধুনিক বিষয়ভিত্তিক ল্যাবরেটরি: ফান্ডামেন্টাল নার্সিং, মিডওয়াইফারি, এনাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন ও কম্পিউটার ল্যাব।
- ২৪ ঘণ্টা নিরাপত্তাসহ ২০০ আসনের ছাত্রী হোস্টেল: নিজস্ব ৫ তলা ভবনে স্বাস্থ্যসম্মত ডাইনিং ও হোস্টেল সুপারের তত্ত্বাবধানে নিরাপদ আবাসিক ছাত্রী হোস্টেল।
- শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি ও ওয়াই-ফাই: মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ১০০-১২০ আসনের শীতাতপ নিয়ন্ত্রিত লেকচার গ্যালারি, টিউটোরিয়াল রুম ও সমৃদ্ধ লাইব্রেরি।
- মেধাবৃত্তি ও অভিভাবক অবহিতকরণ: মেধাবী ও অসচ্ছল কোটায় বৃত্তি প্রদান এবং প্রতি সেমিস্টারের ফলাফল ও উপস্থিতি অভিভাবকদের নিয়মিত অবহিতকরণ।