ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউটে বিপুল উৎসাহ ও মর্যাদার সাথে আন্তর্জাতিক নার্স দিবস এবং নবাগত ব্যাচের ক্যাপিং ও শপথ গ্রহণ অনুষ্ঠান পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ, পরিচালক এবং সিনিয়র নার্সিং কর্মকর্তারা। শিক্ষার্থীরা মানবসেবায় আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।