হোম / কোর্স সমূহ / পাঠ্যক্রম ও ক্লিনিক্যাল রোটেশন
একাডেমিক ও ক্লিনিক্যাল মানদণ্ড

পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও হাসপাতাল প্রশিক্ষণ

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) নির্ধারিত পাঠ্যক্রম, উপস্থিতি ও পরীক্ষা পদ্ধতি।

DCINCI Teaching Method
শিক্ষাদান ও ব্যবহারিক প্রশিক্ষণ

তাত্ত্বিক জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বিত শিক্ষা

প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, অভিজ্ঞ নার্সিং ইন্সট্রাক্টর, মেডিকেল কলেজের সুযোগ্য এনাটমি, ফিজিওলজি ও বায়োকেমিস্ট্রির অধ্যাপক, কম্পিউটার শিক্ষক এবং ৫০০ শয্যার হাসপাতালের অভিজ্ঞ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরগণ ছাত্র-ছাত্রীদের ক্লাস পরিচালনা করেন এবং হাতে-কলমে কাজ শেখান।

  • ন্যূনতম ৮০% তাত্ত্বিক ক্লাস এবং ৯০%+ ক্লিনিক্যাল ও ল্যাব উপস্থিতি বাধ্যতামূলক।
  • নিয়মিত ক্লাস টেস্ট, কার্ড ফাইনাল, ওসপি (OSPE/OSCE) এবং টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ।
  • প্রতি সেমিস্টারের উপস্থিতি ও পরীক্ষার ফলাফল সরাসরি অভিভাবকদের অবহিতকরণ।

৫০০ শয্যার DCIMCH হাসপাতালে ক্লিনিক্যাল প্লেসমেন্ট বিভাগসমূহ

ক্লিনিক্যাল ওয়ার্ড / ইউনিট শেখার মূল দক্ষতা (Competencies) তত্ত্বাবধান
মেডিসিন ও অ্যালায়েড ওয়ার্ড ভাইটাল সাইন পর্যবেক্ষণ, নিরাপদ ওষুধ প্রয়োগ, আইভি থেরাপি, নার্সিং কেয়ার প্ল্যান ও রোগীর ইতিহাস গ্রহণ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর ও ওয়ার্ড ইনচার্জ
জেনারেল সার্জারি, অর্থোপেডিকস ও ওটি (OT) প্রি ও পোস্ট-অপারেটিভ যত্ন, অ্যাসেপটিক ড্রেসিং, সুচার রিমুভাল ও ওটি স্ক্রাবিং/স্টেরিলাইজেশন সার্জিক্যাল নার্সিং ফ্যাকাল্টি ও ওটি সুপারভাইজার
গাইনি, অবস্টেট্রিকস ও লেবার রুম গর্ভকালীন চেকআপ (ANC), পার্টোগ্রাফ, স্বাভাবিক প্রসব সহায়তা, প্রসবোত্তর সেবা (PNC) ও নবজাতকের যত্ন মিডওয়াইফারি ইন্সট্রাক্টর ও লেবার রুম ইনচার্জ
পেডিয়াট্রিকস ও এনআইসিইউ (NICU) শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ, পেডিয়াট্রিক ডোজ হিসাব, ইনকিউবেটর/ফটোথেরাপি যত্ন ও টিকাদান (EPI) পেডিয়াট্রিক নার্সিং ইন্সট্রাক্টর
আইসিইউ, সিসিইউ ও জরুরি বিভাগ (24/7) কার্ডিয়াক মনিটর, অক্সিজেন ও নেবুলাইজেশন, সাকশনিং, সিপিআর (BLS) ও ক্রিটিক্যাল রোগীর নিবিড় সেবা ক্রিটিক্যাল কেয়ার নার্সিং টিম
কল করুন কোর্স সমূহ ভর্তি ফরম English
ডিসিআইএনসিআই ভর্তি সহায়িকা
বিএসসি / ডিপ্লোমা জিপিএ, বৃত্তি, হোস্টেল বা চাকুরীর সুবিধা জানতে ক্লিক করুন!