ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট (DCINCI)
ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল (DCIMCH) যে সম্ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে (২/১ রিং রোড, ঢাকা-১২০৭) প্রতিষ্ঠিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন রেজিস্টার্ড নার্স তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এন্ড ইনষ্টিটিউট (DCINCI)।
নার্সিং শুধুমাত্র মহৎ পেশাই নয়, এটি আধুনিক স্বাস্থ্যব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ ও সম্মানজনক পেশা। প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো সময়ে দক্ষ পেশাদার নার্সদের সেবা প্রয়োজন হয়। দেশের ৫০০ শয্যাবিশিষ্ট একটি উন্নতমানের টার্শিয়ারি হাসপাতালের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমাদের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ, ৮টি আধুনিক ল্যাবরেটরি এবং হাসপাতালের ইনডোর, আইসিইউ, ওটি ও লেবার ওয়ার্ডে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের গড়ে তোলে।
অবকাঠামো ও একাডেমিক সুবিধাসমূহ (এক নজরে)
| অনুমোদন ও অধিভুক্তি | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় (MoHFW), বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (চিকিৎসা অনুষদ) |
|---|---|
| লেকচার গ্যালারি ও টিউটোরিয়াল রুম | মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ১২০ আসন বিশিষ্ট ৩টি লেকচার গ্যালারি, ৬০ আসনের ৫টি লেকচার গ্যালারি ও ৬০ আসনের ৫টি আধুনিক টিউটোরিয়াল রুম |
| গবেষণাগার ও ল্যাবরেটরি (৮টি) | ফান্ডামেন্টাল নার্সিং, মিডওয়াইফারি ও এমসিএইচ, এনাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, নিউট্রিশন এবং কম্পিউটার ল্যাব |
| সংযুক্ত টিচিং হাসপাতাল | ৫০০ শয্যাবিশিষ্ট ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল (DCIMCH) + সরকারি ও কমিউনিটি হাসপাতাল প্লেসমেন্ট |
| আবাসিক ছাত্রী হোস্টেল | নিজস্ব ৫ তলা ভবনে ২০০ আসনের ২৪ ঘণ্টা নিরাপত্তাবেষ্টিত ছাত্রী হোস্টেল ও স্বাস্থ্যসম্মত ডাইনিং |
| লাইব্রেরি, কমনরুম ও অন্যান্য | আন্তর্জাতিক নার্সিং ও মেডিকেল বই সমৃদ্ধ লাইব্রেরি, আলাদা কমনরুম, নামাজ কক্ষ ও ওয়াই-ফাই ক্যাম্পাস |
ভর্তি ও পরামর্শ ডেস্ক
শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সরাসরি ক্যাম্পাস পরিদর্শন করুন।
অনলাইন ভর্তি আবেদন সকল নার্সিং কোর্স (৩টি)